বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন প্রসঙ্গে।

✪☆ এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের নার্সারি-১ম হতে দ্বাদশ শ্রেণি এবং ইংলিশ মিডিয়াম উইং-এর সকল ছাত্র/ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ০১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ০৯টা ৩০ মিনিটে যথাযোগ্য মর্যাদা ও আড়ন্বরে বাংলা নববর্ষ -১৪৩৩ অত্র প্রতিষ্ঠানে উদযাপন করা হবে। উক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল ছাত্র/ছাত্রীকে সকাল ০৯টা ২৫ মিনিটের মধ্যে বাংলা নববর্ষের সাথে সম্পৃক্ত বর্ণাঢ্য পোশাক পরিধান করে/ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে প্রতিষ্ঠানের হলরুমে উপস্থিত থাকার জন্য বলা হলো।
✪☆★ নার্সারি-১ম হতে দ্বাদশ শ্রেণি এবং ইংলিশ মিডিয়াম উইং-এর সকল ছাত্র/ছাত্রীর অবগতির জন্য সম্প্রচার করা হলো।
অধ্যক্ষ